১৮ ডিসেম্বর ২০১৯ - ০৭:১২
বিজয় দিবস উপলক্ষে বিএসএফকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র মিষ্টি উপহার

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হবার পর বাংলাদেশের সাথে সম্পর্কের টানাপড়েনের মাঝে আজ বিজয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

(ABNA24.com) আজ (সোমবার) সকাল ৯টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন ও ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জগদিশ প্রসাদ নিজ নিজ বাহিনীর পক্ষে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ১০ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাব হোসেন জানান, ‘আজ ১৬ ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। এ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে, নিজ নিজ অবস্থানে থেকে সুষ্ঠ ও সুন্দরভাবে যেন বাহিনীগুলি কাজ করতে পারে এজন্য দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।’

হিলি সীমান্তে অনেকদিন ধরেই এই রেওয়াজ চলে আসছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, এতে করে দুবাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হয়েছে বিতর্কিত বিলটি। ঘটনার পরপরই ১৫ ডিসেম্বর (রবিবার) পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে ব্লকে ব্লকে ‘নো এনআরসি’ আন্দোলন এবং পরদিন আজ ১৬ ডিসেম্বর (সোমবার) কলকাতায় মহামিছিলের কর্মসূচি আলন করছেন মুখ্য মন্ত্রী  মমতা বানার্জীর  নেতৃত্বাধন তৃণমূল কংগ্রেস।

এ ছাড়া ভারতের বিভিন্ন  রাজ্যে চলছে  নতুন আইনের বিরুদ্ধে আন্দোলন।

..........
340